বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নতুন শিক্ষাবর্ষে ৮০ জন বিদেশি শিক্ষার্থী নিবে হাবিপ্রবি

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২০৩ বার
ঢাকা-দিনাজপুর মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারো বিদেশি শিক্ষার্থী নিবে বিশ্ববিদ্যালয়টি।
৮ টি অনুষদ এবং ২৩ টি ডিগ্রির জন্য ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এবারে সর্বমোট ১৫২৫ টি আসন রয়েছে। এছাড়াও অতিরিক্ত ৮০ টি আসন বিদেশি শিক্ষার্থীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। গত ৩রা মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি -২০২৩ এর সচিব অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কৃষিপ্রধান জেলা দিনাজপুরে গড়ে ওঠা দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০০০ এর অধিক শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন। দেশের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন এই বিদ্যাপীঠে। সোমালিয়া, ভারত, নেপাল, ভুটান, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হচ্ছেন এ বিশ্ববিদ্যালয়ে।
দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গত এক দশকে সর্বোচ্চসংখ্যক বিদেশি গ্রাজুয়েট তৈরী করেছে বিশ্ববিদ্যালয়টি। হাবিপ্রবিতে স্নাতক ও স্নাতকোত্তরে ২০১৪ সালে ভর্তি হয় মোট ২২ জন, ২০১৫ সালে ৪২ জন, ২০১৬ সালে ৫৯ জন, ২০১৭ সালে ৬১ জন, ২০১৮ সালে ৬১ জন, ২০১৯ সালে ২৫ জন এবং ২০২০ সালে ৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন বলে জানা যায়। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ছিল বেশ চোখে পড়ার মতো। এবারেও তেমনটিই হবে বলে প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com