মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষায় ১ম দিনে ৫৮৫ জন অনুপস্থিত, বহিষ্কার ৪

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০৮ বার

পটুয়াখালীতে রবিবার (৩০ এপ্রিল) এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার  প্রথমদিনে ২৩,৯৩৬ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহন করেন ২৩,৩৫১ জন। অনুপস্থিত ছিলো ৫৮৫ জন। অসদুপায় অবলম্বন (নকল) করায় দায়ে ৪ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

জানা গেছে, পটুয়াখালী জেলায়  এসএসসি  পরীক্ষার্থী ১৫,৩৬৩ জনের মধ্যে অংশগ্রহন করেন ১৫, ১৫৫ জন,  অনুপস্থিত রয়েছে ২০৮ জন। দাখিলে ৬,৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,২৯৭ জন অংশ নেন এবং অনুপস্থিত রয়েছেন ৩৩০ জন। এসএসসি (ভোকেশনাল) এ ১,৯৪৬ জন পরীক্ষাীথীর মধ্যে ১,৮৯৯ জন অংশ গ্রহন করেন এবং ৪৭ জন অনুপস্থিত রয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে ভাবে সম্পন্ন করার জন্য  জেলার ৮ টি উপজেলায়  ৬৫ টি কেন্দ্রে ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়। এ ছাড়াও  জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ভ্রাম্যমান  ৪ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পটুয়াখালী জেলায় সদর উপজেলাসহ  ৮টি উপজেলায়  ৬৫ টি কেন্দ্রের মধ্যে ৩৪ টি এসএসসি, ১৮টি দাখিল এবং ১৩টি কেন্দ্রে এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। উপজেলাওয়ারী কেন্দ্র সমূহের মধ্যে সদর উপজেলায় ৯টি, দুমকি উপজেলায় ১টি, বাউফল উপজেলায় ৭টি, দশমিনা উপজেলায় ২টি, মির্জাগঞ্জ উপজেলায় ২টি, গলাচিপা উপজেলায় ৬টি, রাঙ্গাবালি উপজেলায় ২টি ও কলাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্র।

পটুয়াখালী শিক্ষা অধিদপ্তর অফিস থেকে জানানো হয়েছে, পরীক্ষায় নকল করার দায়ে বাউফল উপজেলার কেন্দ্র-৩ কালাইয়া রব্বানীয়া দাখিল মাদরাসায় ৩ জন এবং একই উপজেলার কেন্দ্র-৫ এর নওমালা নেছারিয়া ফাজিল মাদরাসায় ১জনকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com