শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী’র আহ্বায়ক কমিটির নেতৃত্বে হাবিপ্রবি’র তিন মেধাবী তরুণ

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৪৮ বার

রবিবার(১৬ এপ্রিল) পাবনার ঈশ্বরদী উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঈশ্বরদী শাখার এ আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী তরুণ শিক্ষার্থী যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন রাহাত, সদস্য মেহেদী হাসান বিজয় এবং সাজিদ আহমেদ পান্থ।

আহ্বায়ক এ কমিটিতে পারভেজ সরওয়ার কে আহ্বায়ক এবং রানা আহমেদ, রায়হান হোসেন রাহাত, শাকিল হোসেন তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ পাবনা জেলা শাখার সভাপতি রাহুল হাসান জীবন এবং সাধারণ সম্পাদক শামছুর রহমান শরীফ।
কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাজিদ মাহমুদ, আলিফ রহমান, মেহেদি হাসান বিজয়, অমিত হাসান শিশির, নিশান আলী, সাজিদ আহমেদ পান্থ, রাকিবুজ্জামান এবং সেলিম শাহেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com