বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশালে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ বার

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আজ পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব কে কেন্দ্র করে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির উপাদান রাখি, হাত পাখা, মাথার মুকুট, মুখোশ, হাতি, ঘোড়ার গাড়ি ইত্যাদির উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় দেশীয় সংস্কৃতিকে।

মোঙ্গল শোভাযাত্রার উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিভাগীয় ও জেলা প্রশাসনের সরকারি দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমীর বরিশাল এর আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com