মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গণতন্ত্রকে সংহত করতে হলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে : তথ্যমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণতন্ত্রের পথচলা যদি নিরবচ্ছিন্ন করতে হয়, গণতন্ত্রকে সংহত করতে হয়, তাহলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে। এজন্য আজকের দিনে মুক্তিযুদ্ধের সব শক্তির ঐক্যবব্ধ হওয়া দরকার।’

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত আলোচনার ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এটি সরকারি দলের দায়িত্ব না যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। সরকারি দল একটি পক্ষ, বিরোধী দল আরেকটি পক্ষ, যেখানে নির্বাচনে কেউ আসবে কী আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন, সরকারি দলের দায়িত্ব না। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয় তখন সরকারের হাতে কোনো দায়িত্ব থাকে না।’

সংসদের অতীতের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৯ সালে সংসদ করে প্রকৃতপক্ষে গণতন্ত্র নয়, মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। যে ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাকে তিনি সংসদের নেতা বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেই শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার হয়ে জাতিসংঘে বক্তব্য দিয়ে বলেছিলেন- ‘পূর্বপাকিস্তানে কোনো গণহত্যা হচ্ছে না, ভারতীয় চরেরা-দোসরেরা গন্ডগোল করছে মাত্র।’

হাছান বলেন, ‘এরপরেও বিএনপি ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, দু’জন নির্বাচনী কর্মকর্তাসহ হাজার মানুষকে হত্যা করেছে। কিন্তু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সংসদের পথচলা অব্যাহত রয়েছে, গণতন্ত্রের পথচলা অব্যাহত হয়েছে।’

বর্তমান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দলীয় সংসদ সদস্যরা যে এই সংসদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, সেটি সংসদের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য, সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য।’

‘এ বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আজ নানা ষড়যন্ত্র হচ্ছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে’ উল্লেখ করে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্রের পথচলা, সংসদের পথচলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় গণতন্ত্র সংহত রাখার জন্য কেউ নির্বাচনে আসুক আর না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com