বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বায়ুদূষণের দায়ে ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটাকে ২০ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের মাধ্যমে আজ ঢাকা জেলায় পরিবেশ দূষণের দায়ে ঢাকায় বায়ুদূষণের দায়ে ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটাকে ২০ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৬ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, বায়ুমান ব্যবস্থাপনা শাখা এর উদ্যোগে ঢাকা জেলার মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, খিলগাঁও ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দূষণকারীদের নিকট হতে এ জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকার ধামরাই এলাকায় মোবাইল কোর্টে অবৈধ ইটভাটা পরিচালনা করে ৬টি ইটভাটা হতে মোট ২০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

মানিকমিয়া এভিনিউ ও ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৮ টি যানবাহন হতে হতে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

খিলগাঁও এলাকায় মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৬ টি প্রতিষ্ঠান হতে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com