রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

জনতার হাত থেকে ছিনতাইকারী কে বাঁচাতে গিয়ে আহত বরিশাল ট্রাফিক পুলিশের জামাল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৩৫ বার

বরিশালে ছিনতাই কবলে পড়ে এক নারী সর্বস্ব হারানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয় ছিনতাইকারী সাহেব আলী।

সাহেব আলীর বাড়ি বরিশাল কোতোয়ালি থানাধীন চরমোনাই এলাকার বুখাইনগর গ্রামে।

এ সময় জনতার হাত থেকে ওই ছিনতাইকারীকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসে ট্রাফিক পুলিশের এটিএসআই মোঃ জামাল হোসেন। কিন্তু বাঁচাতে এসে ছিনতাইকারীর হাতেই গুরুতর আহত হয়েছে এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয় এটিএসআই জামাল বলেন আজ রোববার (২ এপ্রিল) সন্ধ্যার পরপরই বরিশাল নগরীর চকবাজারে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগে থাকার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সাহেবালি নামের আটকৃত ছিনতাইকারি।

তখন স্থানীয় জনতা ওই ছিনতাইকারীকে ধরে তীব্র মারধর শুরু করে। বিষয়টি দেখে ফলপট্টির মোরে কর্মরত থাকা অবস্থায় এটিএসআই জামাল দৌড়ে গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু এ সময় ওই ছিনতাইকারী উল্টো পুলিশ কর্মকর্তার উপরে আক্রমণ করে তার পোশাক টেনে তাকে প্রচুর পরিমাণ আঘাত করে। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরাও এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে।

ঘটনাস্থানে থাকা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন ছিনতাইকারীকে জনতার হাত থেকে পুলিশ যদি বাঁচানোর চেষ্টা না করত তাহলে উৎসব জনতা ওই ছিনতাইকারীকে মেরে ফেলতে পারতো কিন্তু ছিনতাইকারী উল্টো পুলিশের উপর আঘাত করে।

বিষয়টি পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা কে জানালে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়ে সাহেব আলিকে গাড়িতে উঠানোর চেষ্টার সময়ও পুলিশের সাথে হস্তাধস্তি হয়। একপর্যায়ে অনেক কষ্ট করে তাকে গাড়িতে তুলে থানায় আনা হয়।

ওই ছিনতাইকারীর অবস্থায় এত বেগতিক ছিল যে সে জনতার হাত থেকে বাঁচতে উপস্থিত পুলিশ সদস্যদের উপরে হামলা করে। একাই এতগুলো পুলিশ সদস্যের উপরে হামলার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন ছিনতাইকারী মাদকাসক্ত ছিল। তার হামলায় প্রাথমিকভাবে আহত হয়েছে টিআই আব্দুর রহিম নিজেও।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com