বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

২ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস রেললাইন অতিক্রম করার সময় পঞ্চগড়মুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটেছে।

প্রায় ২ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এখন রাত ১১ টা ২০ মিনিট। কমলাপুর থেকে রেল ছেড়েছে।

বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে।

রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন সোহাগ পরিবহনকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়।

বুধবার (২২ মার্চ) রাত ১০টার  দিকে ঘটনাস্থল থেকে শাহজাহানপুর থানার (ওসি) মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ লেভেলক্রসিং অতিক্রম করার সময় সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। তবে এখনো রেল লাইনের উপরে বাস ও ট্রেনটি থেমে আছে।

এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি মালিবাগ লেভেলক্রসিং এলাকায় একটু দুর্ঘটনায় পতিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com