বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে ‘গাংচিল-১৯’ আয়োজিত 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২০৭ বার
দীর্ঘ ৪ বছর পর গত ২০ মার্চ’২৩ (সোমবার)  আয়োজিত হয়েছে ‘গাংচিল ১৯’ সাংস্কৃতিক পর্ব।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র শেখ রাসেল হল মাঠে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “ অর্ক সাংস্কৃতিক জোট ” এর উদ্যোগে এ অনুষ্ঠানটি আয়োজিত হয় ।
বিকেলের এক পশলা বৃষ্টি আর সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সফলভাবে শেষ হয় বহুল প্রত্যাশিত গাঙচিল-১৯।
এসময় শেখ রাসেল হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে। দর্শকদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মতো।
বিকেল সাড়ে চার’টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত কনসার্টের পর মূল অনুষ্ঠান শুরু করা হয় বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতা থিমের ইভেন্টের মধ্যে দিয়ে।
এরপর দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সংগীত এর অর্কেস্ট্রা ভার্সন বাজানো হয়। পরে অর্ক সাংস্কৃতিক জোটের সদস্যরা একে একে গান ,নাচ ,নাটক, আবৃতিসহ মোট ১৯ টি ইভেন্ট মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: মামুনুর রশিদ, সহকারী প্রক্টর জুয়েল আহমেদ সরকার, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন দুরুদ, অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ জুলকিফল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইসা ইবনে মাহমুদ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, ” বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা যত বেশি হবে, আমাদের মননশীলতা, মানসিক বিকাশ তত বেশি হবে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের  সুস্থ ধারা অব্যাহত থাকবে। “
সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে রসায়ন ২০ ব্যাচের শিক্ষার্থী অপরাহ্ন মুরাদ বলেন,“ আমরা চাই বিশ্ববিদ্যালয়ে এমন সুস্থ সাংস্কৃতির চর্চা টিকে থাকুক সব সময়। আশা করব বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে।”
অর্ক সাংস্কৃতিক জোট এরকম আয়োজন নিয়মিত করবে বলে আশা করেছেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com