বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় শাশুড়ীকে হত্যা মামলায় পুত্রবধুর আদালতে আত্মসমর্পণ 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২১৬ বার

পাবনার আটঘরিয়ায় শাশুড়ীকে হত্যার দায়ে মামলা হওয়ায় পুত্রবধু মোঃ খুশি খাতুন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার পাবনা বিজ্ঞ আদালতে তিনি এআত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

জানাযায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে ছাগলের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে মর্জিনা খাতুন (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মর্জিনার মাথায় ঝাড়ু দিয়ে উপর্যুপরি আঘাত করেন খুশি। এতে গুরুতর আহত হলে মর্জিনা খাতুনের মৃত্যু হয়।
ঐদিন নিহত মর্জিনার ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে আটঘরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩)। 
 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খুশি খাতুনের আত্মসমর্পণের কথা স্বীকার করে বলেন, আসামী খুশি খাতুনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত ছিল।

বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার কারণে তিনি গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। খুশি খাতুন বর্তমানে জেলহাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com