মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ভোলায় যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে-আইনশৃক্ষলা সভায়

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৪৬ বার

যেকোনো মূল্যে আগামী ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে করা হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন মুখিয়ে আছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আসন্ন গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে এসব কথা বলেন।

 

মিটিং অংশগ্রহণকারী প্রার্থী মহিউদ্দিন আজিম, হাফেজ শহীদ, বাবলু, বশির, জানায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন কেন্দ্র দলসহ তাদেরকে নানা হুমকি দিচ্ছেন। বহিরাগত লোকজন দিয়ে প্রভাব বিস্তার করানোর অভিযোগ তোলা হয়। গঙ্গাপুর ২ নং ওয়ার্ডের প্রার্থী শাহজাহান ও রিনা আকন্দ অভিযোগ করেন , প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাকরুল আলাম জুয়েল নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ নানা রকম হুমকি প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার( লালমোহন সার্কেল) রাসেলুর রহমান বলেন, আপনারা নিশ্চিত থাকবেন কোন পেশি শক্তি কিংবা কোনো ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মাজহারুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সহকারী কমিশনার শোয়াইব আহমাদ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,স্থানীয় সংবাদ কর্মী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com