বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এঁর পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল প্রামানিক।

শহীদদের স্মৃতিচারণ ও দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব‍্যদেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক সৈয়দ ছাইফুল ইসলাম, মোঃ তোফাজ্জল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ সদর উদ্দিন খান, ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন, মোঃ মোক্তার হোসেন, কমিটির সদস্য মোঃ রেজাউল করিম, মোঃ রোকন আলী। অন্যান্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাসিম উদ্দিন মোল্লা, মোঃ আব্দুল আজিজ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, মোঃ বাকী বিল্লাহসহ এলাকার সুধীবৃন্দ ও শিক্ষক।

শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মোমিন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com