বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ বার
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব‍্যাপী মাদ্রাসা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলী।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিপ্লব হোসেন।
মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদের আমন্ত্রণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ শাজাহান আলী, কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সেলিম হোসেন।
প্রতিযোগিতায় ৩১টি ইভেন্টে মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থী অংশনেয়। খেলা পরিচালনা করেন মোছাঃ নাজমা খাতুন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মোমিন, আব্দুল ওহাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com