বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার

দেশের ২২তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করায় মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন-এর মনোনয়ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচায়ক।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাহাবুদ্দিন মাঠের রাজনীতি করেছেন, রাজনীতি করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছেন এবং একারণে কারাবরণও করেছেন।

সবমিলিয়ে তিনি একজন পরীক্ষিত নেতা ও অসাধারণ ব্যক্তিত্ব। প্রতিমন্ত্রী এসময় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী।

এর আগে তিনি জেলা সিনিয়র দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মো. সাহাবুদ্দিন ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ তিন বছর কারাগারে বন্দি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com