মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

থ্রি ইডিয়টস’ সিনেমার গানের রিমেক বানিয়ে চঞ্চল চৌধুরীর বাবাকে উৎসর্গ 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৯০ বার
থ্রি ইডিয়টস’ সিনেমার গানের রিমেক বানিয়ে চঞ্চল চৌধুরীর বাবা স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীকে কে উৎসর্গ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ।
সম্প্রতি ‘Jisu Entertainment’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয় রিমেকটি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধারণ করা ৫ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিও টিতে ইতিমধ্যে সাড়ে ছয়’শ ভিউ অতিক্রম করেছে।
যিশু এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নির্মিত রিমেকটি নির্মান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ।
রিমেকটি করতে গিয়ে তাকে ৫৫-৬০ জন কে কাস্ট করতে হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ সদিচ্ছায় জিসানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের জন্য কোন পারিশ্রমিক এর ব্যবস্থা না থাকা সত্তেও শুধুমাত্র জিসানের অসাধারণ অভিনয় দক্ষতার জন্য সবাই তার সাথে কাজ করে থাকে।
চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ হয়ে এর আগেও একটি রিমেক নির্মাণ করেন শেখ জিসান আহমেদ। মনপুরা সিনেমার আদলে তৈরি ওই রিমেকটিও বেশ সাড়া ফেলেছিল। চঞ্চল চৌধুরীর বাবা স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীর শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার(১১ জানুয়ারি) পাবনায় এসেছিলেন জিসান।
উল্লেখ্য,  গত ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শ্রী রাধাগোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com