বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞানের বিকল্প নেইঃ বিজ্ঞান অলিম্পিয়াডে হাবিপ্রবি উপাচার্য 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৩জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান ।
রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিয়াডের উদ্ভোদনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. বলরাম রায়, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দা জাহানারা আফরোজ।
উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন,
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞানের বিকল্প নেই।বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
দুপুরে অলিম্পিয়াডের দ্বিতীয় পর্বে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপের আড়াই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২০ জন নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে টিশার্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। অলিম্পিয়াডের পরিচালনায় ছিলেন বিজ্ঞান অলিম্পিয়াড হাবিপ্রবি কেন্দ্রের সদস্য সচিব ড. মোঃ আতিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com