বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হেঁটে হেঁটে বিশ্বভ্রমণের রোহান হাবিপ্রবিতে

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বার
পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের পাশাপাশি প্রকৃতি রক্ষা ও প্লাস্টিকের ক্ষতিকর দিক সবার কাছে তুলে ধরছেন রোহান আগরাওয়াল নামে এক যুবক। মঙ্গলবার থেকে দিনাজপুরের বিভিন্ন স্থানে পথসভা, আলোচনা সভায় অংশ নিয়েছেন ভারতের এই যুবক।
হেঁটে বিশ্ব ভ্রমণের লক্ষ্য নিয়ে ভারতের রোহানকে দেখা গিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও।
রোহানের দিনাজপুরে অবস্থান এবং তার প্রচারাভিযানের কথা জানতে পেরে তাৎক্ষণিক পথসভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস,হাবিপ্রবি। বুধবার (১১জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ ভবনের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি।
রোহান বলেন, প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে, সেই প্রকৃতিকে ধ্বংস করার অর্থই হচ্ছে নিজেদের ক্ষতি করা।  তিনি আরো বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। একা পুরো বিশ্বকে পরিবর্তন করা সম্ভব নয়। ব্যক্তি, পরিবার থেকে শুরু সবাইকে এগিয়ে আসতে হবে পরিবেশ রক্ষার আন্দোলনে।
এসময় হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সভাপতি রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পথসভা শেষে পরে হাবিপ্রবি ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com