বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের শোভাযাত্রার মঞ্চ ভেঙে পড়েছে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগের শোভাযাত্রার মঞ্চ ভেঙে পড়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

এ সময় মন্ত্রী বলেন, আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই এখন কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে। এত নেতা আমাদের দরকার নেই। যেকোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা। সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমি ৭৫ বার অভিনন্দন জানাই।

সূত্রঃ বাংলা নি উ জ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com