শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার
ফাইল ফটো

ফের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন ওবায়দুল কাদের। আগামী মেয়াদের (তিন বছর) জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। অন্য কোনো প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা। পরে উপস্থিত কাউন্সিলররা করতালি ও শ্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন শুরু হয়। বেলা সোয়া ১টার দিকে উদ্বোধনী অধিবেশন শেষ হয়।

এরপর মধ্যাহ্নভোজনের বিরতি দিয়ে বিকেল তিনটায় কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com