শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

ভাগ্যের তালা খুলেছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ বার

বির্তকিত বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সারাদেশের বিভিন্ন ঘটনায় সাংগঠনিক শাস্তি পাওয়া শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর তো অ্যাপ্লাই করেছে তারটা তো ক্ষমা করে দিয়েছে। যারাই আবেদন করেছে একশ’র মতো ছিল। অনেক জায়গায় কলহ বিবাদেও অনেকে জড়িয়েছে, অনেকে তাদের শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্যও ক্ষমা চেয়েছে এগুলো ক্ষমা করা হয়েছে।

তিনি বলেন, যে পাপে তারা সাজা পেয়েছে তার পুনরাবৃত্তি তারা ঘটাবে না এ শর্ত দিয়েই তারা ক্ষমা চেয়েছে। কাজেই তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যে তুমি শর্ত ভঙ্গ করছো কাজেই তুমি শাস্তি পাবে।

গত শনিবার (১৭ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গণভবনে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে বিতর্কিত বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করে আওয়ামী লীগ। এছাড়া সারা দেশে অভ্যন্তরীণ কোন্দল, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য এসব নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com