শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

দুই জঙ্গিকে ছিনতাই স্রেফ দুর্ঘটনা-পররাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার

আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাই স্রেফ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা-২০২২ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। এটি নিছক দুর্ঘটনা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এটা সব দেশেই ঘটে।

তিনি আরও বলেন, সিলেট বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম নিয়ে বিএনপি নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে আবারও নির্বাচিত করবে। কেননা দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফয়সল মাহমুদ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং বিশিষ্ট লোকসংগীত গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com