বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার

জম কালো আয়োজনে বরিশালে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত হয়েছে। শুক্রবার (১১নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোঃ মোয়াজ্জেম হােসেন ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফ আলী ভূঁইয়া, বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শাহ্জাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো: ফরহাদ সরদার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমাযুন কবির, সাধারন সম্পাদক আকতার ফারুক শাহিন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন,বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমাযুন কবির, সাধারন সম্পাদক আকতার ফারুক শাহিন।

এ সময় মোহনা টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। প্রধান অতিথি বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান বলেন, মোহনা টেলিভিশন দেশ ও সমাজের কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক মতবাদের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মুরাদ আহমেদ, কমল সেন গুপ্ত, শামীম আহম্মেদ, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সকালের বার্তার নির্বাহী সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার, গোবিন্দ সাহা, কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সাধারন সম্পাদক মৃধা আফসার, বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন ও কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোহিনুর বেগম, নারী নেত্রী নার্গিস সুলতানা চায়না, বরিশালস্থ মঠবাড়িয়া ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষও যোগদান করেন। একইসাথে বরিশালের বিভিন্ন টেলিভিশনের ব্যুরো প্রধান, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনা টিভির বরিশাল বিভাগীয় প্রধান, বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি ও দৈনিক সকালের বার্তার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক শেখ শামীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com