শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

নলছিটি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে নিজ বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে গোদন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ডাইসু গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়।

নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গোদন্ডা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা।

এসময় পেছন থেকে একটি ডাইসু গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মু. আতাউর রহমান জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাইসু গাড়িটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com