শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কুষ্টিয়ায় নকল বিড়ির কারখানা শুল্ক বিভাগের অভিযান, নকল বিড়ি জব্দ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার
নকল বিড়িতে সয়লাব কুষ্টিয়ার বাজার, লাগাম টানতে কাজ করছে সুল্ক বিভাগ ও প্রশাসন। নানাবিধ  বৈষম্যের পাশাপাশি অবৈধ কারখানায় নকল বিড়ি উৎপাদনের  কারনে নাকাল অবস্থায় কুষ্টিয়ার বিড়ি শিল্পে জড়িত সংশ্লিষ্ঠরা।
একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার তেমনি অন্য দিকে নকল পন্যের কারনে আর্থিক ক্ষতির মুখোমুখি বিড়ি কারখানাগুলো।এই নকল বিড়ির লাগাম টানতে নিয়মিত কাজ করছে সরকারের সুল্ক বিভাগ।
কুষ্টিয়াতে অবস্থিত প্রায় ২০টি বিড়ি কারখানায় উৎপাদিত পন্যের উপর প্রায় লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহের পাশাপাশি সরকারও এখাত থেকে আয় করে জাতীয় রাজস্বের  একটা বড় অংশ।
কিন্তু সাম্প্রতিক কিছু অসাধু চক্রের তৎপরতায় বাজারে সয়লাব নকল বিড়ি। গেল ২৪শে অক্টোবর আকিজ বিড়ি ফ্যাক্টরির সহযোগীতায় র‌্যাব ও সুল্ক বিভাগের যৌথ অভিযানের কুষ্টিয়া জেলার দৌলতপুর, ভেড়ামারা,কুমারখালি এবং সদর উপজেলার লাহিনীপাড়া,বাহাদুরপুর,গাছিরদিয়া, আল্লারদর্গা,টলটলিপাড়া, বৈদ্যনিতলাথেকে  নকল আকিজ, নয়ন, ষ্টার, মালা ও রত্না বিড়িসহ বিভিন্ন কোম্পানির আরও প্রায় ১৫ লক্ষাধিক বিড়ি তৈরীর উপকরন জব্দ করে হয়।
জব্দকৃত পন্য বাজারজাত হলে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতির পাশাপাশি প্রায় ৮লক্ষাধিক টাকার রাজস্ব হারাতো সরকার। তাই নকল পন্য বাজারজাত করন বন্ধে প্রশাসনকে সার্বিক সহায়তার পাশাপাশি দোষীদের শ্বাস্তি দাবি করেন ভুক্তভুগি প্রতিষ্ঠান।
কুষ্টিয়ার দৌলতপুরের অভিযানের কথা উল্লেখ করে জেলা সুল্ক বিভাগ জানায়, এধরনের অভিযান নিয়মিত পরিচালনায় রাজস্ব যেমন বৃদ্ধি পাবে অন্য দিকে লাভবান হবে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানগুলো।
এ ধরনের নকল কারখানা বন্ধের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভুগিরা। এই অভিযানে মেহের নামে একজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com