মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার
মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ

বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন কলেজের প্রধান উপদেষ্টা ও সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ.খা.মো. আবদুর রব, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রফেসর ড. মামুন উর রশিদ, অধ্যাপক মাহবুব উল আলম ও মেট্রোপলিটন কলেজ’র চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

মেট্রোপলিটন কলেজ’র অধ্যক্ষ এস এম আলী নেছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আতিক মাহমুদ বাবুল, মো. নাসির উদ্দিন, জিয়াউর রহমান মনির, পরিচালক মো. আবু আবদুল্লাহ সবুজ, মো. নূরুজ্জামান, রিয়াজ হোসেন, কাওসার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কুরআনুল কারীম থেকে অর্থসহ তেলওয়াত করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, গীতা পাঠ করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী পুজা রানী দাস। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন কলেজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ, বিদায়ী গান পরিবেশন করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুস্মিতা ও তার দল, মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাত আক্তার ও সৌমিক কর্মকার।

বিদায়ী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিনিধি হাসিব ইমতিয়াজ, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বিজ্ঞান বিভাগের মো. রাফি, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের মাজাহরুল ইসলাম।

দেশাত্ববোধক গান পরিবেশন করেন এইচএসসি পরীক্ষার্থী মো. হিমেল খান, সঙ্গীত পরিবেশন করেন একাদশ শ্রেণির ইমরান হোসেন সৌরভ। অনুষ্ঠান সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন বাংলা প্রভাষক সাদ্দাম হোসেন শোভন ও ইংরেজি প্রভাষক রাহেলা আক্তার।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ইংরেজি প্রভাষক আবু সালেহ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইতিহাস প্রভাষক নুসরাত জাহান শীলা ও বিশ্বগোপাল কর্মকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com