বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আটঘরিয়ায় কিশোরের ঝুলন্ত  লাশ উদ্ধার 

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪৬ বার
পাবনার আটঘরিয়ায় মাঠের মধ্যে আম গাছ থেকে শামীম হোসেন (১৭) নামে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কদমডাঙ্গা গ্রামের বোরামাড়া বিলের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীম উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম হোসেন সোমবার বিকেলে ঐ মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে একটি আম গাছে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মায়ের ওপর অভিমান করে মাঠে ঘাস কাটতে গিয়ে সবার অগোচরে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত সত্য বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com