মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

প্রতিমা শিল্পীদের আক্ষেপ, বংশগত পেশা নিয়ে সংশয়

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ বার

ইতিমধ্যে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্র্গা পূজা। বাংলা আশ্বিন মাসে অনুষ্ঠিত সনাতনীদের সব থেকে এই বড় উৎসবকে বলা হয় অকাল বোধন (অসময়ের পূজা)।

সনাতন ধর্মীয় গ্রন্থ ও ভারতীয় উপ-মহাদেশের মহাকাব্য রামায়ন অনুসারে তাদের আদিত্য দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে রাম ৫১১৪ খ্রিষ্ঠ পূর্বাব্দে ভারতের অযোধ্যায় (এলাহাবাদ) জন্মগ্রহন করেন।

তিনি অসুর রাবনকে সংহার করার উদ্দেশ্যে এই অসময়ের পূজা করেছিলেন।

দুর্গা পূজার এই আয়োজনে সমগ্র দেশের ন্যায় পিছিয়ে নেই পটুয়াখালী জেলা। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুসারে এ বছর জেলায় মোট ৮৬ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে।

তবে দূর্গা পূজাকে ঘিরে হিন্দুদের সরম্বরের শেষ না থাকলেও হাসি নেই পূজার মূল কারিগর প্রতিমা শিল্পীদের মুখে। বিভিন্ন পূজার সময় প্রতিমা তৈরি করেই চলে তাদের জীবন সংসার। কিন্তু সম্প্রতি সময়ে তাদের আয়ের পরিমান কমে যাওয়াতে অনেকেই ছেড়ে যেতে চান এই পেশা।

প্রতিমা শিল্পী কমল পাল বলেন, আমরা এই প্রতিমা বানানোর কাজ ছাড়া আর কোন কাজ জানিনা। কোন মহাজনে কাজের জন্য দশ টাকা বেশি দেয় না। এই কাজ দিয়ে জীবন চলে না। এই কাজ ছেড়ে দিতে হবে। এছাড়া কোন উপায় নেই।

আরএক প্রতিমা শিল্পী গোপাল পাল বলেন, আমি এই নয় বছর পর্যন্ত কাজ করি। আমাদের পূর্ব পুরুষ থেইকা এই কাজ কইরা আসতাছে। যেই কাজ কার এত মোটামুটি কায়দায় সংসার চলে। টাকা কড়ি যা পাই বছরে তাতে আমাদের চলে না।

বিক্রমপুর থেকে প্রতিমা তৈার করতে আসা সুশীল পাল জানান, তিনি ৫০ বছর ধরে এই প্রতিমা তৈরির কাজ করে আসছেন। এই বছর দেশের বিভিন্ন স্থানে ৪টা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। যেটা গতবছর যে কাজ পেয়েছিলেন তার অর্ধেকের থেকেও কম।

পটুয়াখালী মদন মোহন জিউড় আখড়া বাড়ি পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুজয় চক্রবর্তী জানান, প্রতি বছরের মতো তারা এইবারো সুন্দরভাবে পূজার আয়োজন করেছে। পূজা কিরকম হচ্ছে সেটি নির্ভর করে চাঁদা উঠানোর উপরে। তবে প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করে যেই অর্থ উপার্জন করে সেটি কিছুটা কম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com