বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দেশের প্রথম ই-নথির বিশ্ববিদ্যালয় হবে হাবিপ্রবি- আইসিটি প্রতিমন্ত্রী

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার

সিআরআই’ এর অঙ্গ সংগঠন ‘ইয়াং বাংলা’র আয়োজনে দেশের তরুণ ও নীতি নির্ধারকদের ভাবনার মেলবন্ধন ঘটাতে রবিবার (১৮ সেপ্টেম্বর) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়াম-২ এ আয়োজিত হলো ‘লেটস টক’ শীর্ষক মত বিনিময় অনুষ্ঠান।

আয়োজনে ‘ক্যাশলেস ইকোনমি’ বিষয়ক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জুনায়েদ আহমেদ পলক। এসময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং পেপারলেস তথা ই নথির মাধ্যমে সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ব্যাপারে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সকল প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘ক্যাশলেস ইকোনমির সুফল পেতে এবং প্রান্তিক পর্যায়ে তা পৌঁছে দেবার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

এসময় তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় হিসেবে দেখার কথা ব্যাক্ত করেন যেখানে শিক্ষার্থীদের সকল সেমিস্টার পেয়েমেন্ট গুলো নগদ অর্থে না হয়ে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এজাতীয় ক্যাশলেস টুল গুলো দিয়ে সম্পন্ন করা যাবে।

আরেক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি হাবিপ্রবিতে সকল কার্যক্রম ই নথির আওতায় আনার ব্যাপার বলেন যেখানে শিক্ষার্থীদের পরীক্ষার আগে দীর্ঘক্ষন সময় অপচয় করে এক ফাইল থেকে আরেক ফাইল ছুটোছুটি না করে সহজেই ই-নথির মাধ্যমে সেমিস্টার ফি প্রদান বা অন্যান্য কাজগুলো করা যাবে’।

এসময় প্রতিমন্ত্রী আগামী ৭ দিনের মধ্যে হাবিপ্রবি উপাচার্যকে বিষয়টি বাস্তবায়নকল্পে শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বলেন এবং প্রয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেবেন বলে জানান।

 এছাড়াও ‘ক্যাশলেস ইকোনমি’ বিষয়ক উক্ত ‘লেটস টক’ আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, ‘আমার দেশ আমার গ্রামে’র সহ প্রতিষ্ঠাতা সাদেকা হাসান সেজুতি ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com