বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দীর্ঘ ২৩ বছরেও স্থায়ী হয়নি নাসির মিয়ার চাকুরী

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ বার

মোঃ নাসির মিয়া। ১৯৯৮ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে মাস্টার রোলে চাকুরীতে প্রবেশ করেন। বর্তমানে তিনি পটুয়াখালীতে এই অধিদপ্তরের অধীন একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত আছেন।

দীর্ঘ ২৩ বছরেও চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত বা স্থায়ী না হওয়ায় দীর্ঘ শ্বাস নিয়ে কাটছে তার চাকুরী জীবনের শেষ সময়। চাকুরী শেষে পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবে সংসার এই দুঃশ্চিন্তায় কোন কূল কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি।

শুধু নাসির মিয়া নয়, একই সময়ে চাকুরীতে যোগদান করা এই অধিদপ্তরের অধীন ১৬১ জন কর্মচারীর জীবন চলছে বিষন্নতার মধ্য দিয়ে। সরকারী নিয়মের মধ্যে থাকলেও দীর্ঘ এই সময়ের মধ্যে চাকুরী স্থায়ী না করায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তারা।

জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন কর্মরত ১৬১ জন কর্মচারী দেশের বিভিন্ন স্থানে তৃতীয় ও চতুর্থ শ্রেনির বিভিন্ন পদে কাজ করছেন। এদের মধ্যে বরিশাল অঞ্চলে রয়েছেন বেশ কিছু কর্মচারী।

এ ব্যাপারে মাষ্টার রোলে চাকুরিরত নাসির মিয়া বলেন, “সরকারী অনেক দপ্তর রয়েছে যেখানে মাস্টার রোলে প্রবেশ করা কর্মচারীদের কয়েক বছরের মধ্যেই স্থায়ী করে নেওয়া হয়।

কিন্তু আমাদেরকে দীর্ঘ ২৩ বছরেও চাকুরী স্থায়ী করা হলো না। গৃহায়ন অধিদপ্তরে হাজার হাজার পদ শূন্য রয়েছে যে পদে আমাদের স্থায়ী করা যায়। কিন্তু কর্তৃপক্ষ তা করছে না।

দীর্ঘ এত বছরের চাকুরী জীবনে আমরা আরাম আয়েশে একটি দিন পার করিনি। স্বল্প আয় দিয়ে কোন মত খেয়ে না খেয়ে দিন পার করেছি, এই আশায় একদিন চাকুরী স্থায়ী হবে”।

পটুয়াখালী জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, গৃহায়ন কর্তৃপক্ষের অধিনে মাষ্টাররোলে চাকুরিরত কর্মচারীদের স্থাযীকরনের কোন নির্দেশনা বা সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com