বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পটুয়াখালীতে সহকর্মীদের হামলার শিকার হলেন দুই আইনজীবী

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার

হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল এবং তার সহোদর পটুয়াখালী আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও এপিপি এ্যাডভোকেট সুব্রত কুমার শীল শুভ্র সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার সকালে তাদের কোর্ট চেম্বার এনেক্স ভবনের দোতলার ২২৭ নং কক্ষে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি মামলার বিষয় নিয়ে সহকর্মী এ্যাডভোকেট মাসুদ মৃধার সাথে তার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে এ্যাডভোকেট মাসুদ মৃধা তার চেম্বার ত্যাগ করে বেরিয়ে যান। কিছুক্ষন পরে এ্যাডভোকেট মাসুদ মৃধার নেতৃত্বে এ্যাডভোকেট শাহাবুদ্দিন সাবু ও এ্যাডভোকেট সুজন সহ চার/পাঁচ জনের একটি দল তাদের চেম্বারে ঢুকে অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে চেয়ার দিয়ে আঘাত করতে গেলে তার সহোদর পটুয়াখালী আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও এপিপি এ্যাডভোকেট সুব্রত কুমার শীল শুভ্র তা প্রতিহত করতে এগিয়ে যান।

চেয়ারের আঘাত শুভ্রর হাতে লেগে হাত গুরুতর জখম হয় এবং সঞ্জয়ের হাতের তালু, মাথা ও নাকে লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

এছাড়া অভিযুক্তরা তাদেরকে তালা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলাকারীরা সঞ্জয়ের মাথা ফেটে রক্ত বের হতে দেখে পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট আবির তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পটুয়াখালী আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও এপিপি এ্যাডভোকেট সুব্রত কুমার শীল শুভ্র বলেন, এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। আগামী রবিবার দুপুরে আইনজীবী সমিতি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন।

পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এম. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি খুবই দুঃখজনক। আগামী রবিবার আমরা সিনিয়ররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com