বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশঃ পাবিপ্রবি-র আলোচনা সভায় শিক্ষামন্ত্রী

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপত্বি করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান এবং পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম মোস্তফা কামাল খান।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে।  শিক্ষাক্ষেত্রের আজকের এই অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের দূরদর্শিতায়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী দেশ পুনর্গঠনে শিক্ষা খাতকে বিশেষ নজরে নিয়েছিলেন। আজ আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছি। এগুলোর জন্য ধন্যবাদ দেই বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে।
এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. নুরজাহান বেগমসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গবেষণায় অবদান রাখায় বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষককে পুরস্কার প্রদান করেন শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com