বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যুবলীগ নেতার আগ্নেয়াস্ত্র প্রদর্শণের ছবি ভাইরাল; লাইসেন্স বাতিল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার

অস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের নামে ইস্যুকৃত অস্ত্রটি দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও সেটি পয়েন্ট ২২ (.২২) বোর রাইফেল। জার্মানির তৈরি অস্ত্রটির মডেল এ-৩৫৪৯১৬। তবে, এ অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করায় তার মালিকীয় আগ্নেয়াস্ত্র লাইসেন্সটি বাতিল করা হলো।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিষয়টি জেনেছি।

উল্লেখ্য, গত ১৪ তারিখ যুবলীগ নেতা চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের জুয়েলের আগ্নেয়াস্ত্র ছবিসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় শুরু হয়।

এর পরদিন তার স্ত্রী  আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই জুয়েলকে একটি চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে ঢাকার বনানী থেকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ১৮ জুলাই চৌদ্দগ্রাম থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com