বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

টিটিই হাসিবুরকে ষ্ট্যান্ড রিলিজ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৩১ বার
ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হাসিবুর রহমান হাসিব কে ষ্ট্যান্ড রিলিজ করার খবর পাওয়া গেছে।
পাবনার সংবাদ সংস্থা পিপ এর তথ্য মতে, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নম্বর আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শ্লীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামড়াতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল।
ডিউটিরত টিটিই হাসিব তাঁর কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তাঁর আত্বীয় স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে।
এদিকে তার আত্বীয় স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিক ভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে ষ্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় না। ট্রেনটি এয়ারপোর্ট ষ্টেশন ছেড়ে যায়। এসময় ওই নারীর আত্বীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।
গার্ড সেলিম আরও বলেন, প্রায় একবছর ধরে ঐ নারীকে উত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবোনা।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এ বিষয়ের সূত্র ধরেই ৩ আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিবের সাথে মুঠোফোনে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না।
পাকশী রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন সাথে কথা বললে তিনি ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com