বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আবারো বিয়ে করলেন এস আই টুটুল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৯৪ বার

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদের ১ বছরের মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন সংগীত শিল্পী এস আই টুটুল।

বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রে টুটুল ও সোনিয়ার আকদ হয়েছে, বর্তমানে সেখানেই বসবাস করছেন তারা।

বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, “নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির ‘বাংলা গায়েন’ রিয়্যালিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই। ”

তিনি আরো জানান, ৫ বছর তানিয়ার সঙ্গে আলাদা থাকার পর ২০২১ সালে তাদের অফিসিয়াল ডিভোর্স হয়।

শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক মিডিয়ায় কাজ করেছেন উপস্থাপিকা হিসেবে। তিনি বেশ কয়েক বছর ধরে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছেন। টুটুলের সঙ্গে এটি তারও দ্বিতীয় বিয়ে।

শারমিনা জানান, তিনি ১২ বছর ধরে একা ছিলেন। তিনি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলেন। তাই টুটুলের প্রস্তাবে রাজি হয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। মুসলিম রীতিতে তাদের আক্দ সম্পন্ন হয়েছে।

সূত্র: বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com