রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

যৌতুকের টাকা না পেয়ে দুই সন্তানের জননীকে নির্যাতন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৭৫ বার

যৌতুকের টাকা না পেয়ে দুই সন্তানের জননী নাজমা বেগমকে পাষন্ড স্বামী লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে। শনিবার মধ্যরাতে পশ্চিম চাকামইয়া গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে। নির্যাতিত নাজমা এখন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন নাজমা বেগম।

অভিযোগে বলা হয়েছে, প্রায় দশ বছর আগে ইউনুছ মাতুব্বরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় নাজমার বাবা-মা মেয়ে জামাইকে সাধ্যমতো সবকিছু দিয়ে দেন। এরপরই স্বামী ইউনুছ মাতুব্বর, শশুর বারেক মাতুব্বর, শাশুড়ি রওশন বেগম, ভাসুর জাহাঙ্গীর ও হানিফ মাতুব্বর যৌতুকের জন্য নাজমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল।

উপায় না পেয়ে নাজমা দুই সন্তানের কথা ভেবে বাবার কাছ থেকে ব্যবসার জন্য স্বামীকে এক লাখ টাকা এনে দেয়। কিন্তু ইউনুছ মাদক আসক্ত থাকায় ওই টাকা মাদক সেবন করে শেষ করে দেয় বলে নাজমার দাবি। এরপরে বিদেশ যাওয়ার কথা বলে আরও এক লাখ টাকা দাবি করে আসছিল ইউনুস।

যা দিতে অসম্মতি জানালে ঘরের দরজা বন্ধ করে নাজমাকে চুলের মুঠি ধরে রড দিয়ে এলাপাথারি পেটায় পাষন্ড স্বামী ইউনুস।

এমনকি মারধর করে ঘরে আটকে রাখা হয়। নয় বছরের ছেলে ইছাহাক বিষয়টি তার নানীকে জানায়। সে লোকজন নিয়ে আহত অবস্থায় উদ্ধার করেন নাজমাকে। ভর্তি করান কলাপাড়া হাসপাতালে। নাজমা দুগ্ধপোষ্য আরেক সন্তান নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com