শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

মিরপুরে এমপির অফিসে হামলার অভিযোগ

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯২ বার

রাজধানীর মিরপুরে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপির জনসংযোগ কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

সন্ত্রাসীদের হামলায় অনেকেই জখম হয়েছেন।এ ঘটনায় জনসংযোগ কার্যালয়ের অফিস সহকারী মো. মোশারফ হোসেন বাদী হয়ে দারুসসালাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানাগেছে, মো. মোশারফ দক্ষিন বিশিল মাদবর পটি, দারুসসালাম আমি বর্তমান ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এর জনসংযোগ কার্যালয়ে অফিস সহকারী হিসাবে কর্মরত। গত বুধবার আমাদের অফিসের পাশে আনুমানিক রাত ৯ টারদিকে অজ্ঞাত কিছু সন্ত্রাসী লোকজন চায়ের স্টোলে আড্ডা দিচ্ছিল।

তাদেরকে প্রাথমিক অবস্থায় আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু তারা কোন কথা কর্ণপাত করে তাদের কাজ চালিয়ে যায়। পরে অফিসের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে বিষয়টি অবগত করলে তারা প্রথমে উক্ত স্থানে গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে।

এতে তারা ক্ষিপ্ত হয়ে লোকজনের সঙ্গে উল্টো ধাক্কা ধাক্কি ও তর্ক – বিতর্ক শুরু করে। কয়েকজনকে মারধর করে তাদের কাছ থাকা মোবাইল ভাংচুর করে ও টাকা হাতিয়ে নেয়। সন্ত্রাসীদের মধ্যে অন্যতম আসিফ আলী বিভিন্ন সময়ে বিভিন্ন দলে নাম ভাঙ্গিয়ে এমনকি বিভিন্ন রাজনৈতিক নেত্রিবৃন্দের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে।

তার গ্রুপের সদস্যদের দিয়ে মিরপুর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেসহ ফুটপাত থেকে চাঁদাবাজি করছে। আলী বিভিন্ন সময়ে বিনা কারণে আমাদের অফিসে কারা আসে কারা যায় তাদের নিয়ে ফেইসবুকে বিভিন্ন উসকানি মূলক মন্তব্য করে। এমনকি তার কর্মি বাহিনী নিয়ে বুধবার রাতে অজ্ঞাত ২০/২৫ জন অফিসের পাশে বসে কর্মিদের বিভিন্ন উসকানী মূলক কুটুক্তি করে। এক পর্যায়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এমপি সাহেবের অফিসে ঢোকার চেষ্টা করিলে অন্যান্য কর্মীগন প্রতিবাদ করায় আসিফ বাহিনীর লোক জন লাঠি সোটা নিয়ে অফিসে অবস্থানরত কর্মীদের উপর হামলা চালায়।

এসময় অনেকের মোবাইল ভাংচুর করে ও টাকা হাতিয়ে নেয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা খুন করাসহ দেখে নেওয়ার ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায় । ঢাকা -১৪ আসনের প্রত্যেক নেতাকর্মী আসিফ আলীর আচরণের উপর চরম অসন্তষ্ট। সন্ত্রাসীরা অত্যান্ত দাঙ্গাবাজ।

এ ব্যাপারে দারুসসালাম থানার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com