বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বাউফলে ৬ হাজার ৭০০ লিটার তেল জব্দ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২১৮ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার পৌর শহরের বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে সয়াবিন তেল মজুত, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৪৫ ধারায় ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন উক্ত তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি দোকানে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত করার অভিযোগে ৫০ হাজার, আরেকটি দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার ও একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com