শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

স্বামীর ছোড়া এসিডে স্ত্রী দগ্ধ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২৬৬ বার

রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ভাড়া বাসায় শাহ আলম নামে  এক ব্যক্তির ছোড়া এসিডে  তার স্ত্রী রেখা বেগম (৩৫) দগ্ধ হয়েছেন।

এসিডদগ্ধ রেখা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

রোববার (১ মে) সন্ধ্যার পরে উত্তর বাড্ডা সাতারকুল আলীর মোড়ের একটি বাসায় এ ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, ঘটনার পরপরই এসিডদগ্ধ ওই নারীর স্বামী শাহ আলমকে পুলিশ আটক করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দু’জন দু’জনকে নানা কারণে সন্দেহ করেন। এ নিয়ে কলহের জের ধরে রেখাকে এসিডে ঝলসে দিয়েছেন শাহ আলম। শাহ আলম ও রেখা দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে পুলিশ জানতে পারে যে ওই নারীর অবস্থা গুরুতর। এ বিষয়ে মামলা করা হচ্ছে। শাহ আলম কোথা থেকে এসিড সংগ্রহ করেছেন, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা এসিডে ঝলসে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com