শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৬৫ বার
সংগৃহিত

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে যশোরের মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের ১৯ শাখার নেতৃবৃন্দ। ‘অযোগ্যদের’ দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় শনিবার বিকেলে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই কমিটিকে প্রত্যাখ্যানও করেন তারা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যশোর মণিরামপুরের সন্তান। তার প্রভাবেই ‘অযোগ্যদের’ দিয়ে এমন কমিটি করা হয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের মণিরামপুর উপজেলার সরকারি কলেজ, পৌর ও ১৭টি ইউনিয়ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকেরা।

বিক্ষুব্ধ নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২৯ এপ্রিল সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে জেলা ছাত্রলীগের প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিত সাধারণ সদস্যপদবিহীন ব্যক্তিদের ওই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, নতুন ঘোষিত কমিটির সভাপতি এইচএসসি পাস এবং একজন ফাস্টফুড ব্যবসায়ী, সাধারণ সম্পাদকের ছাত্রত্বের প্রমাণ নেই, যুগ্ম সম্পাদকের সাধারণ সদস্যপদও নেই। সদ্য এসএসসি পাস করা একজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, যিনি কখনও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। এছাড়া ফজলুর রহমান নামে একজনকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সুপারিশ করা হয়েছে, তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক, বয়স ৩৮ বছর।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রভাবে এ কমিটি ঘোষণা করা হয়েছে। সে নেতৃবৃন্দ নতুন কমিটি প্রত্যাখ্যানের পাশাপাশি লেখক ভট্টাচার্যকে মণিরামপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের মণিরামপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান, মণিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদ জিএম ফয়সালসহ ১৭টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com