শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

পল্লবী থেকে ১ কেজি হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩১ বার

র‌্যাব-৩ এর অভিযানে রাজধানীর পল্লবী এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

র‌্যাব-৩  জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর আভিযানিক দল ১৩ এপ্রিল বিকেলে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নুরন নবী @ বিদ্যুৎ (৪৫), সাং-তারাটিয়া, পোষ্ট-তারাটিয়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর এবং মোঃ আজমাইন সেখ (৩৯), সাং-ভবরপাড়া, পোষ্ট-মুজিব নগর, থানা-মুজিব নগর, জেলা-মেহেরপুরদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

স্বাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হাতে থাকা একটি চামড়ার ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং র্দীঘদিন যাবৎ ঢাকা মহনগরীর বিভিন্ন স্থানে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com