সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

ববি’র এক ডজন শিক্ষার্থীকে খুঁজছে পুলিশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৭৮ বার

চটপটির দোকানে দাঁড়ানোকে কেন্দ্র করে আকাশ ইসলাম (২১) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করেছে বরিশাল বিশ^বিদ্যালয় (ববি) এর এক ডজন শিক্ষার্থী।

এমন অভিযোগ এনে আহত ওই যুবকের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে গত ২৭ মার্চ  বরিশাল বন্দর থানায় হামলাকারী  শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আসামীরা হলেন, ২০১৮-১৯ সেশনের এ্যাকাউন্টিং বিভাগের রেজাউল মজিদ রঙ্গন, ২০১৮-১৯ সেশনের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জিহান মাহামুদ ও সজল রহমান, ২০১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের সজিবুল ইসলাম ওলি, ২০১৫-১৬ সেশনের মার্কেটিং বিভাগের তানজিল জামান, ২০১৭-১৮ সেশনের ভুতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের আল সামাদ শান্ত ও মাজাহারুল হক নাওয়ারসহ অজ্ঞাত আরো ৪/৫ জন।

দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, নগরীর কাঠপট্টি এলাকার বাসিন্দা নূরুল ইসলামের স্থায়ী ঠিকানা হল সদর উপজেলার চরকাউয়া গ্রামে। তার গ্রামের বাড়িতে রয়েছে ‘এ্যাগো ফার্ম’ নামক একটি খামার। যেখানে হাঁস-মুরগীসহ গবাদি পশু পালন করা হয়। গত ২৩ মার্চ রাতে নূরল ইসলামের ছেলে আকাশ ইসলাম শহর থেকে গ্রামের ওই ফার্মের উদ্দেশে রওনা হয়।

পথে ববি’র সামনে চটপটি খাবার জন্য অবস্থান নেয়। কিন্ত চটপটির দোকানের সামনে দাঁড়ানোর পরই ওই সকল শিক্ষার্থীদের সাথে আকাশের তর্ক-বির্তক হয়। এক পর্যায় ববি’র ওই শিক্ষার্থীরা মিলে আকাশকে বেদম মারধর করে এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার  পরে স্থানীয়রা আহত আকাশকে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক আকাশের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরে আহত আকাশের পিতা হামলাকারীদের বিরুদ্ধে ওই থানায় মামলা দায়ের করে। যার নং- ১৬/৪৯।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com