বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পূর্ব শত্রুতার জেরে পাবনায় যুবক কুপিয়ে হত্যার অভিযোগ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২১৬ বার

পূর্ব শত্রুতার জেরে পাবনার বেড়া পৌর এলাকায় ইমরান হোসেন (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৭ মার্চ) সকালে পৌর এলাকার সান্যালপাড়ার আলহেরা নগরের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমরান হোসেন একই উপজেলার করমজা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং পৌর এলাকার ফুটপাতে গার্মেন্টস কাপড় বিক্রি করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ফুটপাতে ব্যবসা নিয়ে সম্প্রতি কয়েকজনের সঙ্গে ইমরানের বিরোধ চলছিল।

শনিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন ইমরান। এর  কিছুক্ষণ পরেই তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে আলহেরা নগরীর ক্যানালের পাশের জমিতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী।

পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিক ধারণা, ইমরানকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

ময়নাতদন্তের জন্য ইমরানের লাশ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com