শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৫৬ বার

ঝালকাঠির রাজাপুরে হাজারের অধিক পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ২৮ বছর বয়সী নাইমুর রহমান সৌরভ ওরফে খৈয়াম কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটককৃত খৈয়াম উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামের শমসের আলী হাওলাদারের ছেলে। আনন্দবার্তাকে বিয়য়টি নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দ্রপাশাগ্রামের নিজ বাড়ি থেকে খৈয়ামকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১১’শ পিস ইয়াবা ট্যাবলেট জ্বব্দ করা হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র বলেন, রাতে খৈয়ামকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছে।

শুক্রবার রাত ১০ টায় খৈয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com