শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

পেটে পাড়াদিয়ে নারীর জরায়ু বের করে দেওয়ার অভিযোগ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩০৭ বার

ঝালকাঠিতে পদদলিত করে মিনারা বেগম নামে এক নারীর জরায়ু বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় সদরের পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, নারিকেল গাছের ডাল (ড্যাগা) নেওয়াকে কেন্দ্র করে প্রতিবশীরা এ জঘন্য কাজ করেছে।

মিনারা বেগম ওই গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এ ঘটনায় মিনারা বেগমের ছেলে মাসুম হাওলাদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ রাতেই তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকুতরা হলেন, মোহাম্মদ মিলন (৪৫), পিতা সাধু ফরাজী, মিলনের ছেলে মোহাম্মদ শান্ত (১৮) এবং মোহাম্মদ ফিরোজ (৩৫) পিতা সোহরাব ব্যাপারী।

আহত মিনারা বেগমের ছোট ছেলে সাগর হাওলাদার বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার মা বাড়ির পাশে একটি নারিকেল গাছের শুকনো গ্যাঁড়া আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী একই পরিবারের সোনিয়া (৪০), ফিরোজ (৪০), মিলন ফরাজী (৪৫), রিয়াজ (৩৫) শান্ত ( ১৮) আরও কয়েক জন জিআই পাইপ দিয়ে হামলা করেন।

হামলার এক পর্যায়ে তাঁরা আমার মাকে পা দিয়ে পদদলিত করে। এতে আমার মায়ের জরায়ু ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে আমার মা বরিশাল মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সে আরও জানায়, ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসার সময় আমাদের কাছে চিকিৎসা করানোর মতো কোনো অর্থ ছিল না। পরে ছবির হোসেন নামে এক ব্যাক্তি অ্যাম্বুলেন্স ভাড়াসহ নগদ অর্থ দিয়ে বরিশালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুনিয়া আক্তার বলেন, হামলার শিকার ওই নারীর জরায়ু ক্ষতিগ্রস্থ হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানায় দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মো জসিম বলেন, হামলার ঘটনায় মিনারা বেগমের ছেলে মাসুম হাওলাদার থানায় উপস্থিত হয়ে এজাহার দিলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com