বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

রাজধানী থেকে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬২ বার

অভিনব কায়দায় আচারের কৌটায় করে মাদক পাচারের সময় ১ কেজি অবৈধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ৫,০১৩ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় আচারের কৌটায় করে মাদকের ব্যবসা করে।

ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,০২,০০,০০০/- (পাঁচ কোটি দ্ইু লক্ষ) টাকা মূল্যের ১ কেজি ০৪ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ১৫,০৩,৯০০/- (পনের লক্ষ তিন হাজার নয়শত) টাকা মূল্যের ৫,০১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতর নাম মোঃ জাহিদুল আলম (২৫) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কক্সবাজার জেলার টেকনাফ হতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com