বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬৩ বার

পাবনায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই স্কুল শিক্ষার্থী ভাইবোন আহত হয়েছে। সোমবার (৭ই মার্চ) দুপুরে বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহত দুই শিশু হলো উপজেলার চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ জানায়, নাটিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি বাড়ির দেয়ালের পাশে কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রাখা হয়। দুপুরে স্কুল থেকে মন্দিরা ও তার ভাই অভি বাড়ি ফিরছিলেন। তখন ফেরার পথে টেনিস বল মনে করে অভি ককটেলটিকে আঘাত করলে সেটি বিস্ফোরিত হলে দু’জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com