শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

জঙ্গী সন্দেহে মাদ্রাসা ছাত্র আটক

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৮ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি কওমী মাদ্রাসা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল নামের কুড়ি বছর বয়সী এক ছাত্রকে জঙ্গী সন্দেহে আটক করেছে র্যাব-৮ বরিশাল এর সদস্যরা।

শনিবার দুপুর নাগাদ রাজাপুর উপজেলা সদরের দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় বলেন, রোববার দুপুর আড়াইটায় র‌্যাব বাদী হয়ে ঐছাত্রের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি এজাজার দাখিল করেছে। এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত রাসেলকে রোববার বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম রাসেল পর্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর এলাকার মোহাম্মদ শহিদুল ইসলামের ছেলে।

রাসেল রাজাপুর দারুল উলুম কওমি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র। একইসাথে সে রাজাপুরেরর পশ্চিম ফুলহার মোল্লাবাড়ি মসজিদে ইমামতি করতেন। মামলা সূত্রে জানাগেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে র‌্যাব সদস্যরা উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান নিষিদ্ধ জিহাদী বই উদ্ধার করে র‌্যাব। পরে তাকে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাজাপুর থানায় সোপর্দ করে।

জিজ্ঞাবাদে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের দাওয়াতী শাখার সক্রিয় সদস্য বলে রফিকুল নিজেকে দাবী করেন এবং সে ও তার অন্যন্য সহযোগীরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন “তামিম আল আদনানি” নামক আনসার আল ইসলামের একজন সদস্যকে আমির হিসেবে মানেন। তার নেতৃত্বেই রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ড করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com