বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

শনিবার চাটমোহর, রবিবারে আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত, বিভিন্ন আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী সংগঠন, উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন শাখা সম্মেলন ও কমিটি প্রণয়ন ইতিমধ্যে শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামি শনিবার (২৬ ফেব্রুয়ারী) চাটমোহর, রবিবারে(২৭ ফেব্রুয়ারী) আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু, উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ।
চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী রাজিব কুমার বিশ্বাস রাজুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো.মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অন্যদিকে আটঘরিয়া ছাত্রলীগের আহ্বায়ক মো. মোল্লা মোফাজ্জল হোসেনর সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মো. ইমরান বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাইম্মীন হোসেন চঞ্চল।
উভয় সম্মেলনে উদ্ভোদক হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ আলী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com