শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

আইকিউএসি এর আয়োজনে হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বার
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষকদের জন্য “Bangladesh National Qualifications Framework (BNQF) and Accreditation Standards & Criteria” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও আইকিউএসি, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর দুইজন সম্মানিত সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রফেসর ড. এস এম কবির।
সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ মইনুর রহমান।
সেমিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, র‌্যাঙ্ককিং, গবেষণাসহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোন ডিগ্রির অ্যাক্রেডিটেশন পেতে হলে অবশ্যই অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড ও ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com