বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ইইই বিভাগের আয়োজনে হাবিপ্রবিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “Net Metered Rooftop Solar” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এর সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জামিল সুলতান।
ওয়ার্কশপ সঞ্চালনা করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
এ সময় স্রেডা এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আলাউদ্দিন বলেন, এই বিশেষ ধরণের সোলার প্যানেল স্থাপন করলে ২০ বছর টেকসই হবে।
তিনি বলেন এই সোলার প্যানেল কার্বন শোষণ করে বিধায় এটি অত্যন্ত পরিবেশবান্ধব। এক্ষেত্রে স্রেডা’র পক্ষ থেকে সকল ধরণের টেকনিক্যাল সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি ইইই বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব বিষয়ের উপর গবেষণা করতে পারবে।
ওয়ার্কশপে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, প্রতি মাসে আমাদের বিপুল অংকের টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, যা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে।
এই ক্ষতি কিছুটা কমিয়ে আনার লক্ষ্যে ড. এম. এ. ওয়াজেদ ভবন ও নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে স্রেডা সমীক্ষা করে তাদের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে।
পরবর্তীতে ইউজিসির সাথে আলোচনা সাপেক্ষে কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com